ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আজমির শরীফ পরিদর্শনে রাজস্থানে প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ১২:২৫

আজমির শরিফ দরগা পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজস্থানে গেছেন। বৃহস্পতিবার সকালে সেখানে যান তিনি। খবর বাসসের।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৯টা ১২ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফ্লাইটটি ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আজমির শরিফ দরগায় প্রধানমন্ত্রী দেশ, জনগণ, সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরগাহ শরিফে কিছুটা সময় কাটাবেন। তিনি দরগার বিভিন্ন অংশ ঘুরে দেখবেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছান। আজ তার ভারত সফরের শেষ দিন। আজ বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

প্রীতি / প্রীতি

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ