ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সুপ্রিম কোর্টে বিচারপতি আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:২০

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাদ যোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির এবং আইনজীবীরা অংশ নেন।

জানাজা শেষে অবসরপ্রাপ্ত এই বিচারপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (৮২) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্ম গ্রহণ করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ ডিগ্রি লাভ করেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল’ ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭২ সালে সৈয়দ আমিরুল ইসলাম লন্ডনের ‘লিং কনস ইন’ হতে বার এট ল ডিগ্রি অর্জন করেন।

১৯৯৪ সালে ১৪ ফেব্রুয়ারি সৈয়দ আমিরুল ইসলাম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসরে যান। 

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক