ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আন্দোলন দমনে বিএনপি কর্মীদের গ্রেফতার করা হচ্ছে না : আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২২ বিকাল ৫:৪১

বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আন্দোলন দমনের নামে বিএনপির কোনও নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না। তবে কেউ জ্বালাও-পোড়াও এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তাদের কঠোরভাবে দমন করবে। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের সাব-রেজিস্ট্রার অফিসের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আইনমন্ত্রী আরও বলেন, যারা প্রকৃত অপরাধী, যাদের নামে আগেই মামলা ছিল, তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে। বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে কেউ জ্বালাও-পোড়াও করলে তাদের কঠোর হাতে দমন করা হবে। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোনও বিষয়ে অভিযোগ করতে পারবেন। অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন