আহত ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে ফখরুল
পুলিশের গুলিতে গুরুতর আহত ছাত্রদল নেতা শ্রাবণকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ধানমন্ডি পপুলার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড কলেজে যান মির্জা ফখরুল।
গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতার পুলিশের গুলিতে নিহত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পাকুন্দিয়া ছাত্র দলের শ্রাবণ পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তাকে পপুলার হাসপাতালে দেখতে গিয়ে চিকিৎসের কাছে থেকে খোঁজ খবর নিয়েছেন বিএনপি মহাসচিব।
শ্রাবণের মাকে সান্ত্বনা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আল্লাহর উপর ভরসা রাখুন, আমরা আপনার পাশে আছি চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ নিচ্ছেন। গণতন্ত্র ফিরে আনার এই সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত তার এই কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।’
শ্রাবণ পপুলারে আইসিইউ এচইডিইউ’তে চিকিৎসাধীন তিনি গুলির আঘাতে ফুসফুস, খাদ্যনালী, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম সার্বিক তদারকি করছেন। মহাসচিবের সাথে ডা রফিকুল ইসলাম, শায়রুল কবির খান।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন