ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ব্রিটেনের রানির মৃত্যুতে স্পিকারের শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১১:৪৭

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি রানির বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  

উল্লেখ্য, সত্তর বছর ধরে যুক্তরাজ্যের সিংহাসনে আসীন থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মৃত্যুবরণ করেন। ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে এলিজাবেথ আলেক্সান্দ্রা মেরি উইন্ডসরের জন্ম। তিনি ১৯৫২ সালে সিংহাসনে আসীন হয়েছিলেন। উইনস্টন চার্চিল থেকে লিজ ট্রাস- রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালে ১৫জন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তাঁর অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাস হচ্ছেন ১৫তম প্রধানমন্ত্রী।

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক