ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফরে মূল সমস্যা সমাধানের আশা নেই : মেনন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যে বিদ্যমান মূল সমস্যাগুলো সমাধানে কোনো আশা দেখছেন না সরকারের শরীক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এসেছেন। অথচ তিস্তার সমস্যা ঝুলে রইলো। ওই সফরে সম্পাদিত চুক্তির কারণে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারব। কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে, কি করবে না, তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে ওয়ার্কার্স পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পার্টির মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগে প্রধান ড. সুশান্ত দাস। সভাটির আয়োজন করে। মূল প্রবন্ধ উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ শামশির। আলোচনায় অংশ নেন সমাজ গবেষক শামসুল হুদা ও পার্টির কেন্দ্রীয় নেতা কামরুল আহসান।

সভায় রাশেদ খান মেনন বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রধান সমস্যা নদী নিয়ে। আগামী ২০২৬ সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু সংযোগস্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে আমরা এখনো কোনো যৌথ সমীক্ষার কূল করতে পারিনি। এসব জায়গা থেকে যদি বিচার করি, তাহলে আমাদের ওই তত্ত্বে ফিরে যেতে হবে, যেখানে আমরা জাতীয় কর্তব্য ও গণতান্ত্রিক কর্তব্য সম্পন্ন করতে পারব। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা কি বুঝি? এটা শুধু পতাকা বদল, মানচিত্র বদল নয়। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িকতা গণতান্ত্রিক পরিবর্তন। আর এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কৃষক, কৃষি ও শ্রমিকের ক্ষেত্রে উদ্যোগী হয়ে এগোতে হবে।

মন্ত্রীদের সমালোচনা করে সাবেক মন্ত্রী মেনন বলেন, তাদের কাছে জিজ্ঞেস করলে বলবে ১৯ লাখ টন খাদ্য আছে। যদি কৃষিমন্ত্রীর কথা বলেন, তিনি বলবেন গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে। কিন্তু মাঠে গেলে দেখবেন কৃষক সার পাচ্ছে না। তিনি আরো বলেন, বলা হচ্ছে সারের সংগ্রহ আছে। কিন্তু বাস্তবে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে-এটা ভুল কথা।

ক্ষমতাসীন ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, খাদ্যের যোগানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সংকট। যেখানে টিসিবির মতে, মোটা চালের কেজি ৬০ টাকা। এই হচ্ছে সমাজের আসল চিত্র। এটা যদি সমাধান করতে না পারি তাহলে রাশিয়া-ইউক্রেন অথবা আমেরিকাকে গালি দিয়ে অথবা তাদের যুদ্ধ কেন শেষ হচ্ছে না, এর অপেক্ষা করে লাভ হবে না। তাই গণতান্ত্রিকভাবে কৃষকের উৎপাদন প্রাপ্তি ও তাদের অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতে হবে। ওয়ার্কার্স পার্টির ২১ দফা কর্মসূচী বাস্তবায়নে সংগ্রাম জোরদার করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন