ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কৃষি গুচ্ছে বাকৃবি কেন্দ্রে পরীক্ষার্থী ১২৫০০, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৫৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবষের্র স্নাতক শ্রেণীতে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর শনিবার। এবিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি  ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও ডীন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. এরশাদুল হক।
 
 তিনি বলেন, এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ১২৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। শিক্ষার্থীদের সুবিধার জন্যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পরীক্ষার অঞ্চল, আসনবিন্যাস, রুম নম্বর সম্বলিত ব্যানারের ব্যবস্থা করা হয়েছে। এতে সহজেই তারা তাদের আসন খুঁজে পাবে।
 
এবছর মোট ৩৫৩৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ১৫৯ জন শিক্ষার্থী। সে হিসাবে ১টি আসনের জন্যে লড়বেন প্রায় ২৩ জন। মোট ৩৫৩৯টি আসনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৬০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি ও নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন রয়েছে  । এ বছর আবেদনের যোগ্যতা ছিল সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০  ।
 
কৃষি গুচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ মোট ১০টি কেন্দ্রে সকাল সাড়ে ১১টায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন স্টল তৈরি করেছে। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও জেলা সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে।
 
নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, আমরা সার্বিকভাবে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়