ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

জীবনের প্রতিটি ক্ষেত্রে দরকার নারী-পুরুষের যৌথ অংশগ্রহণ : স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২২ বিকাল ৫:৪৬

টেকসই উন্নয়নের স্বার্থে লিঙ্গ সমতাভিত্তিক আইন নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নারী ও পুরুষ উভয়ের স্বার্থে লিঙ্গ সমতা আনয়ন জরুরি। কারণ প্রাণবন্ত গণতন্ত্র, টেকসই ও সুষম উন্নয়নের পূর্বশর্ত লিঙ্গ সমতা। আজ শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে ‘পার্লামেন্টারি লিডারশিপ : এন্টিসিপেটিং রিস্কস টু বেটার ডেলিভার সাসটেইনেবিলিটি অ্যান্ড প্রসপারিটি’ থিমকে সামনে রেখে অনুষ্ঠিত স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, অর্ধেক জনসংখ্যার পর্যাপ্ত প্রতিনিধিত্ব ব্যতীত কোনো গণতন্ত্র সফল হতে পারে না। আইনসভায় পুরুষ ও নারী উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সকল আইন প্রণেতা ও নন-জেন্ডার রেসপন্সিভ পার্লামেন্টকে অবশ্যই লিঙ্গ সমতাভিত্তিক আইন গ্রহণের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে জ্ঞানার্জন ও শিক্ষা গ্রহণ করতে হবে। লিঙ্গ সমতাভিত্তিক আইন নিশ্চিত করা সংসদ সদস্যগণের অন্যতম দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

ড. শিরীন শারমিন বলেন, সংসদই লিঙ্গ সমতাভিত্তিক আইন প্রণয়নের জন্য সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য দীর্ঘমেয়াদী সমতা, গণতন্ত্র এবং শান্তি আনয়নে লিঙ্গ সমতাভিত্তিক আইন প্রণয়ন প্রয়োজন। নারীদের সহিংসতা থেকে রক্ষাকারী আইন, বাল্যবিবাহ রোধে আইন, যৌতুক প্রতিরোধে আইন, কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সেন্টারের বিধান এবং আরও অনেক যুগান্তকারী উদ্যোগ বিভিন্ন সংসদে বিশ্বব্যাপী গৃহীত হচ্ছে। লিঙ্গ সমতা, নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়নকে সীমাবদ্ধ রাখা অনুচিত। মানবতার বৃহত্তর উপকারিতা অর্জনে সংসদসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের একইসাথে অংশগ্রহণ বাঞ্চনীয়।

সিনেট অফ উজবেকিস্তানের চেয়ারউইমেন তানজিলা নারবিভার সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন সিনেট অফ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মেবেল এম সিনোমোনা, কাউন্সিল অফ রিপাবলিক অফ বেলারুশের স্পিকার নাটালিয়া কোসানোভাসহ বিভিন্ন দেশের স্পিকার, সংসদ সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, পারভীন হক সিকদার ও আদিবা আনজুম মিতাসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

ফুটপাত-সড়ক দখলমুক্তে ডিএমপির অভিযান

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ক্লাস ৬ দিন, চলবে অনলাইনেও

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি, কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত আছে

বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও

ফিলিং স্টেশনে নিরাপত্তা-সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিতসহ ৮ দাবি

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে