অল্প উপকরণে তৈরি করুন পাকা আমের সন্দেশ
বাঙালিরা জাতি হিসেবে খুবই ভোজনরসিক। মৌসুমের যে কোন খাবারই খায় তৃপ্তি নিয়ে। তারিকা থেকে বাদ যায় না কোন আইটেম। তবে বরাবরই বাঙালি ভীষণভাবে মিষ্টিপ্রিয়। আর আমাদের দেশে এখনো শেষ হয়নি আমের মৌসুম। বাজারে এখনো পাওয়া যাচ্ছে অনেক প্রজাতির আম। তাই এই অবরুদ্ধকালে ঘরে বসেই বানিয়ে ফেলুন পাকা আমের সন্দেশ। চলুন জেনে নেই পাকা আম দিয়ে সন্দেশ তৈরির রেসিপি।
তৈরির জন্য যা যা দরকার
১. আম পিউরি- দেড় কাপ
২. ছানা- ২ কাপ
৩. চিনি- স্বাদমতো
৪. গুঁড়া দুধ- ১ কাপ
৫. বাদামকুচি- পরিমাণমতো
৬.ঘি- পরিমাণমতো
যেভাবে তৈরির করবেন
প্রথমে প্যানে ছানা দিয়ে একটু নেড়ে নিতে হবে। এখন চিনি আর আম পিউরি মিশিয়ে নাড়তে হবে। তারপর ছানা কিছুটা ঘন হয়ে এলে গুঁড়া দুধ দিতে নাড়তে হবে। ছানার পানি শুকিয়ে প্যান থেকে ছেড়ে এলে নামিয়ে ঘি মাখানো মোল্ডে ঢালতে হবে। ওপরে পছন্দমতো বাদামকুচি দিয়ে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে স্বাভাবিক তাপমাত্রায় এলে ফ্রিজে ১-২ ঘণ্টা রেখে সেট করে নিয়ে পছন্দমতো আকারে করে নিতে পারেন। ব্যাস হয়ে গেলো পাকা আমের সন্দেশ।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?