অচিরেই সরকারকে বিদায় নিতে হবে : রিজভী
সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যত নির্যাতন করুক মিথ্যা মামলা দিক, হামলা করুক জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে। শনিবার সকালে গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশে সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে, দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি। বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন উঠেছে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম জিলানি, সদস্য সচিব রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, অ্যাডভোকেট কাজী খান, আজিজুর রহমান পেরা, রাশেদুল হকসহ কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল
পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক
সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল