ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডা. সেব্রিনা ফ্লোরার অবস্থার উন্নতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১:৪

সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এখনও তিনি ভেন্টিলেশনেই থাকলেও তার সহকর্মীরা জানান সেব্রিনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি শারীরিক নানা জটিলতা নিয়ে প্রায় এক মাস ধরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তররের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, উনার (সেব্রিনা ফ্লোরা) হাজবেন্ডের সঙ্গে প্রতিদিনই আমার যোগাযোগ হয়। আজকেও (শুক্রবার) কথা হয়েছে। আজ যে তথ্য পেয়েছি, উনার দুটো ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে। কিডনি এখন কাজ করছে। হার্টও ভালো আছে। ফুসফুসও আগের চেয়ে ভালো আছে। তবে তিনি এখনও ভেন্টিলেশন সাপোর্টে আছেন।

শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত জুলাই মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় অগাস্টের মাঝামাঝিতে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

প্রীতি / প্রীতি

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার