ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

খালেদার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদনের প্রস্তুতি চলছে : সেলিমা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ২:১৬

দুর্নীতির মামলায় দণ্ড স্থগিত করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, “বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আমরা পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রস্তুতি নিচ্ছি। তিনি অত্যন্ত অসুস্থ, বিদেশে নিয়ে চিকিৎসা দেয়া জরুরি।”

সেলিমা ইসলামের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই সকালে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।

“আগামী ২৪ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হবে। পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদের আবেদন পেলেই সরকার তা আবারও বাড়াবে,” বলেন আইনমন্ত্রী।

খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর থেকে গুলশানে নিজের বাড়িতে থাকছেন বিএনপি চেয়ারপারসন।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন