সাবুর পকোড়া
বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মুখোরোচক নাস্তা, সাবুদানার পকোড়া। সাবু হয়ে উঠতেই পারে আপনার বিকেলের টিফিন টাইমের দারুণ সঙ্গী। রইল প্রণালী।
উপকরণ
সাবুদানা: এক কাপ
পানি ঝরানো টক দই: আধ কাপ
গোলমরিচ গুঁড়া: আধ চা চামচ
ভাজা জিরা গুঁড়া: আধ চা চামচ
চাটমশলা: আধ চা চামচ
বিটনুন: স্বাদমতো
আলু সেদ্ধ: দু’টি (বড়)
লেবুর রস: এক চামচ
কাঁচামরিচ কুচি: দু’চামচ
ধনেপাতা কুচি: চার চামচ
বাদাম কুচি: দু’চামচ
গোটা জিরা: আধ চা চামচ
লবন ও চিনি: স্বাদমতো
প্রণালী
সাবুদানা ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য। একটি পাত্রে টক দই নিয়ে একে একে গোলমরিচ গুঁড়া, বিটনুন, ভাজা জিরের গুঁড়া , চাটমশলা আর সামান্য চিনি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রাখুন। সাবুদানাগুলি ফুলে উঠলে ভাল করে জল ঝরিয়ে নিয়ে একটি বড় পাত্রে রাখুন। তাতে আলু সেদ্ধ, লেবুর রস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, বাদাম কুচি, গোটা জিরে, নুন ও চিনি যোগ করে খুব ভাল করে মেখে নিন। মিশ্রণে সামান্য ছাতুও যোগ করতে পারেন, তাতে পাক ভাল আসবে। এ বার সেই মিশ্রণ থেকে গোল গোল পকোড়ার মাপের মণ্ড তৈরি করুন। সেই পকোড়ার মাঝে এক চামচ দইয়ের মিশ্রণ ভরে দিন। এ বার কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে ভেজে নিন পকোড়াগুলি। ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন মুচমুচে সাবুর পকোড়া।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন