বাকৃবি ছাত্রলীগের সহযোগিতায় ভর্তি পরীক্ষার সুযোগ পেলেন দুই শিক্ষার্থী
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রের দুজন পরীক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদের হস্তক্ষেপে ভুল কেন্দ্রে চলে আসা ওই দুই ভর্তিচ্ছু পরীক্ষার্থীকে বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, ময়মনসিংহের শেরপুর জেলার নকলা উপজেলার মিথিলা এবং সেবিকা নামের ওই দুজন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু তারা ভুল করে বাকৃবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্যে চলে আসে। ভুলক্রমে চলে আসা দু'জন মেয়ে ছাত্রলীগ নেতাকর্মীর সাথে যোগাযোগ করে। তৎক্ষণাৎ বাকৃবি ছাত্রলীগ সভাপতি রিয়াদ বিষয়টি জানতে পেরে বাকৃবিতেই যাতে ওই দু’জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় সে বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রককে জানান। পরে সেসময় ওই দু’জন পরীক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীসহ বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক মো. এরশাদুল হকের কাছে পাঠানো হয়। পরে একটি লিখিত আবেদনের মাধ্যমে তারা পরীক্ষা দিতে পারে।
বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ বলেন, ভুল করে বাকৃবি কেন্দ্রে আসা দুজন পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে সেজন্যে দায়িত্বরত শিক্ষকদের সাথে যোগাযোগ করি। তারা জানান- ভুল করে অন্য কেন্দ্রে আসলে পরীক্ষা দিতে পারবে। পরে ওই দুই পরীক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষা দেয়ার সুযোগ প্রদান করে। এছাড়া দূর থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা ক্যাম্পাসে এসে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়েন সেজন্য সর্বাত্মক চেষ্টা করেছি আমরা।
এমএসএম / জামান
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
Link Copied