রানী এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন শোক বই খুলেছে। রোববার (১১ সেপ্টেম্বর) রানীর জন্য এ শোক বই খোলা হয়। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক বই খোলা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ শোক বই খোলা থাকবে।
স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান রানী এলিজাবেথ। রানীর মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার, শনিবার ও আজ রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।
বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, রানীর কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রোববার। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তার মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। যাতে সাধারণ মানুষ রানীকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।
প্রীতি / জামান
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ