ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ড. আকবর আলি খানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১২:২৭

অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের আকস্মিক মৃত্যুতে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা (বিআইডিএস) যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘গুণীজন সংবর্ধনা-২০২২’ স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আয়োজক কর্তৃপক্ষ বণিক বার্তা ও বিআইডিএসের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, ড. আকবর আলি খানকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের তারিখ ও সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

নীতিনির্ধারণ ও উন্নয়ন চিন্তায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও ট্রাস্টি এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. রওনক জাহান এবং সাবেক অর্থ সচিব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানকে ‘গুণীজন সংবর্ধনা-২০২২’ অনুষ্ঠানে সম্মাননা জানানোর কথা ছিলো। কিন্তু এই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গুণীজন সংবর্ধনা দেওয়ার আর কোনো সুযোগ থাকলো না।

গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে ড. আকবর আলি খানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরদিন শুক্রবার রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা শেষে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

প্রীতি / প্রীতি

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার