ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের বিভিন্ন শহর পুনর্দখল সেনাদের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১:২

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন শহর থেকে ইউক্রেনের সেনাদের পাল্টা হামলায় সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, তাদের সেনারা কুপিয়ানস্ক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার সেনাদের পূর্বাঞ্চলে রসদ সরবরাহের জন্য একটি ওই এলাকাটি একটি গুরুত্বপূর্ণ শহর।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেনাদের প্রত্যাহার বিষয়ে বলেন, তাদের সেনারা কুপিয়ানস্কের কাছাকাছি ইজিয়ামে সরে গিয়েছে। সেখানে তাদেরকে পুনরায় একত্রিত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইজিয়াম থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি মস্কোর জন্য একটি প্রধান সামরিক কেন্দ্রস্থল ছিল।

এছাড়া, ইউক্রেনের দনেস্কে সামরিক শক্তি বৃদ্ধির জন্য একটি তৃতীয় গুরুত্বপূর্ণ শহর বলাকলিয়া থেকে সেনা প্রত্যাহারের খবর নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গত এপ্রিল মাসে কিয়েভ থেকে রুশ সেনা প্রত্যাহারের পর ইউক্রেনের সেনাদের অগ্রসরের কারণে বিভিন্ন শহর পুনর্দখলের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ।

শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা নিজেদের দুই হাজার বর্গ কিলোমিটার উদ্ধার করেছে ইউক্রেনের সেনারা। গত ২৪ ঘণ্টায় অন্তত এক হাজার বর্গ কিলোমিটার উদ্ধার করা হয়েছে।

চলতি মাসের শুরুতে ইউক্রেনের সেনারা নতুনভাবে কাউন্টার হামলা শুরু করে। তারপরই দুই হাজার বর্গ কিলোমিটার পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ইউক্রেনের সেনারা।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি