ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে চীনের শোকবার্তা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১:৫৬
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মর্মান্তিক মৃত্যুতে নতুন ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়কে শোকবার্তা পাঠিয়েছেন। 
 
বার্তায় তিনি চীন সরকার ও চীনা জনগণ এবং নিজের পক্ষ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং ব্রিটিশ রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
 
বার্তায় প্রেসিডেন্ট সি বলেন, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথ ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। তিনিই চীন সফর করা প্রথম ব্রিটিশ রানি। তাঁর মৃত্যু ব্রিটিশ জনগণের জন্য একটি বড় ক্ষতি।
 
চীনা প্রেসিডেন্ট বলেন, ‘আমি চীন-যুক্তরাজ্য সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দিই এবং দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবং দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণে রাজা তৃতীয় চার্লসের সাথে কাজ করতে ইচ্ছুক।’
 
দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ এবং রানির আত্মীয়স্বজন ও ব্রিটিশ সরকারের প্রতি সমবেদনা জানিয়ে একই দিন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ব্রিটিশ প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন। 
সূত্র: সিএমজি

এমএসএম / এমএসএম

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি