ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জীবনের ঝুঁকি নিয়ে নদী সাঁতরে পরীক্ষাকেন্দ্রে গেলেন তরুণী!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ২:০

দুইদিনের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন তরুণী। হঠাৎই জানতে পারেন, তার পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। অতএব তড়িঘড়ি পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো ছিল অতিজরুরি। কিন্তু দু’দিন ধরে টানা বৃষ্টির ফলে গ্রাম প্লাবিত। শহরের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন। কিন্তু পরীক্ষা যে তাকে দিতে যেতেই হবে! কোনও উপায় না পেয়ে ওই তরুণীর দুই ভাই শেষমেশ বোনকে সঙ্গে নিয়ে ফুলেফেঁপে ওঠা খরস্রোতা নদী সাঁতরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তারা।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলার। মারিভালাসা গ্রামের বাসিন্দা তড্ডি কলাবতী। বিশাখাপত্তনমে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। দিন তিনেক আগেই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। শনিবার তার একটি পরীক্ষা ছিল। তাই শুক্রবারই বিশাখাপত্তনমের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেন।

কিন্তু প্রবল বৃষ্টির জেরে গ্রামলাগোয়া চম্পাবতী নদী প্লাবিত হয়ে গ্রামে জল ঢুকে পড়ে। আর তার জেরে গ্রামের সঙ্গে শহরে যাওয়ার যোগাযোগের পথ বন্ধ হয়ে যায়। বোনের পরীক্ষার কথা শুনে তার দুই ভাই কলাবতীকে সঙ্গে নিয়ে নদী সাঁতরে শহরে পৌঁছনোর ব্যবস্থা করে দেন।

কলাবতীকে নদী সাঁতরে নিয়ে যাওয়ার সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। শিক্ষার প্রতি ভাই-বোনের এমন ঝোঁক দেখে অনেকেই তাদের প্রশংসায় ভাসাচ্ছেন।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি