নেতা সৎ না হলে দেশের উন্নয়ন হয় না : দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নেতা যদি সৎ না হয়, তাহলে দেশের উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। আজ একজন দিনমজুর নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারেন। শিক্ষার্থীরা বছরের শুরুতে বিনামূল্যে বই পাচ্ছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫২৫ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৬৫ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে উন্নয়ন করতে পেরেছি। সুযোগ না দিলে আমি উন্নয়ন করতে পারতাম না। ভোটটা অনেক দামি জিনিস। চেষ্টা করি, আপনাদের বিশ্বাস ও আস্থা রাখতে। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চেষ্টা করছি। আপনারা সুযোগ দিলে আগামী দিনেও আপনাদের পাশে থাকব।
দীপু মনি বলেন, মেঘনার ভাঙনে হাইমচরের চেহারা ভালো ছিল না। বাঁধ দেওয়ার কারণে এখন উপজেলার চেহারা পুরোপুরি পাল্টে গেছে। আর এটা সম্ভব হয়েছে জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন প্রধানিয়া, জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আলী মাঝি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার, আতিকুর রহমান পাটওয়ারীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
প্রীতি / প্রীতি
শুভ মহালয়া আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ