জবির নতুন ক্যাম্পাসের কাজে সেনাবাহিনীর অন্তর্ভুক্তি চান শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজের অগ্রগতির জন্য সেনাবাহিনীর অন্তর্ভুক্তি চেয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে একটি মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এ ছোট ক্যাম্পাসে আমাদের আবদ্ধ না রেখে দ্রুত ক্যাম্পাসকে প্রসারিত করা হোক। প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী নির্মাণ কাজ এগিয়ে নিতে হবে। দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ শেষ করা হোক, আর কতদিন আমাদের এভাবে অবহেলায় রাখা হবে?
শিক্ষার্থীরা আরও বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা কেন অবহেলিত থাকব। আজকে চার বছরে এসে আমাদের দাবি নিয়ে দাঁড়াতে হচ্ছে, কেন দাবি কিংবা আন্দোলন ছাড়া কোন কাজ কি করা যায় না?
সেনাবাহিনীকে কাজ দেওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে প্রশাসন। কাজের অগ্রগতির জন্য প্রয়োজনে যদি সেনাবাহিনীকেও কাজ দেয়া যায় সেটাও জানানো হবে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied