ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় বাকৃবির


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৩:৩০
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর ক্রিকেটের প্রথম খেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্রিকেট দল জয়লাভ করেছে। রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গ্রীন ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত খেলায় বাকৃবি ক্রিকেট টিম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমকে ২০ রানে পরাজিত করে।
 
টসে জয়লাভ করার পর হাবিপ্রবি ক্রিকেট দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বাকৃবি ক্রিকেট দল শুরুতে ব্যাট করে নির্ধারিত ১০ অভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অলোক হালদার। পরে হাবিপ্রবি ক্রিকেট টিম নির্ধরিত ১০ অভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বাকৃবির হাসিবুর রহমান।
 
উল্লেখ্য, মুজিববর্ষ ও বাংলদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। আসরের প্রথম দিনে হাফ ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

এমএসএম / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়