ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জনসেবার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৫:১

মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। জনসেবার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে ৪৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা জানান।

সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় ছিলেন তারা দেশকে পেছনে নিয়ে গিয়েছিল। ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে দেশকে উন্নয়নের চরম শিখরে উন্নীত করেছেন।  

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, অসহায় জনগোষ্ঠীর সেবা করার যে সুযোগ পেয়েছেন তার সদ্ব্যবহার করবেন। স্বাধীনতার উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে জনগণকে সেবা দেবেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সমাজসেবা অফিসারদের কাজের পরিধি ব্যাপক। জনগণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাসমূহ আন্তরিকভাবে সবার কাছে পৌঁছে দিতে হবে।  

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১