গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অগ্রাধিকার থাকবে : নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়ায় আগ্রাধিকার অব্যাহত রাখা হবে। বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে হবে।প্রতিমন্ত্রী রবিবার (১১ সেপ্টেম্বর) অনলাইনে সিলেট ১০ নম্বর (অনুসন্ধান কূপ) কূপের খনন কাজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট গ্যাসক্ষেত্রে ১০ নম্বর অনুসন্ধান কূপ খননে সিলেট গ্যাসফিল্ড কোম্পানির সঙ্গে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন, চায়না’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা যাচ্ছে।
সভায় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্কওভার বা অনুসন্ধান কূপ হতে যে পরিমাণ গ্যাসই আসুক তা জাতীয় উন্নয়নে অপরিসীম অবদান রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এজন্য টার্ন-কি ভিত্তিতে ভূমি উন্নয়ন ও পূর্ত নির্মাণ কাজ, খনন মালামাল সরবরাহ, তৃতীয়পক্ষীয় প্রকৌশল সেবা ও কূপ খননের যাবতীয় কাজ সম্পাদন করা হবে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ