ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

খালেদার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইয়ের চিঠি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৬:৩৯

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তার ভাই শামীম এস্কান্দার।  আজ রবিবার দুপুরে ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চিঠিতে আগের মতোই তিনি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতির অনুরোধ করেছেন।

এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারও গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ‘আমরা আবেদন পাওয়ার অপেক্ষায় আছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে। ’

৭৭৬ দিন কারাভোগের পর শর্তসাপেক্ষে ২০২০ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এর পর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজা’য় অবস্থান করছেন।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’