ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে নেয়া হবে সাজেদা চৌধুরীর মৃতদেহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১১:১৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে বিকেল ৩টায় তার মৃতদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তার আগে সোমবার বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার এমএন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হবে সৈয়দা সাজেদা চৌধুরীর ‍মৃতদেহ। বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হবে। 

সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব ফারজানা খান রিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে বর্ষীয়ান এ রাজনীতিবিদ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন সাজেদা চৌধুরী। গত সপ্তাহে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী গোলাম আকবর চৌধুরী ২০১৫ সালের নভেম্বরে মারা যান।

এদিকে, প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রীতি / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১