এবার চালু হচ্ছে স্মার্ট ভূমিসেবা
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে ডিজিটাল ভূমি সেবাকে এবার স্মার্ট ভূমি সেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এ কার্যক্রম শুরু করা হয়েছে। চলতি মাসের মধ্যে এই স্মার্ট ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা কার্যক্রমে পরীক্ষামূলকভাবে ই-নামজারি পদ্ধতি স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রশ্ন ভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরম ডিজাইন করা হয়েছে। অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর ফলে ই-নামজারি ফরম আরও দ্রুত সময়ে সহজে পূরণ করতে পারবেন আবেদনকারী। আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরমের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ক্রয়, হেবা সূত্রে হস্তান্তরকৃত জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানায়, ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমিসেবা অধিকতর গণমুখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভূমি বিষয়ক সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্তকরণের মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং গুণগত মান বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য কিংবা ডাটা কখনো উন্মুক্ত করা হবে না।
জানা গেছে, জাতীয় ভূমি সেবা কাঠামো www.land.gov.bd এ প্রবেশ করে ই নামজারি ট্যাবে ক্লিক করলেই বিগত ৯০ দিনের জাতীয়, বিভাগ ও জেলাওয়ারি ই-নামজারি আবেদনের সংখ্যা, মঞ্জুরের হার ও গড় নিষ্পত্তি দেখা যাবে। এ ছাড়া নিজ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার সুযোগ রয়েছে।
প্রীতি / প্রীতি
বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষার্থীর কারাদণ্ড
নিউ মার্কেটের ফুটপাত দখলমুক্ত করে গাছ লাগাল ডিএসসিসি
মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন, রাস্তায় মানুষের ভোগান্তি
লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ
'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'
'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
বিশ্ব সঞ্চয় দিবস আজ
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী