ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নিজ মেয়েকে ধর্ষণ, বাবাকে নিয়ে যা বললেন ভিকটিম


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:২১
চুয়াডাঙ্গা জেলার  দামুড়হুদা উপজেলার জয়রামপুরে  নিজের মেয়েকে ধর্ষণ মামলায় এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে একই দিন সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার জয়রামপুর গ্রামের মৃত বিশারত মণ্ডলের ছেলে আবুল হোসেন (৪০)।
 
মামলার এজহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবুল হোসেনের তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এক মেয়ে স্কুলছাত্রী। সংসারে বনিবনা না হওয়ায় বিবাহবিচ্ছেদ হয় মেজো মেয়ের। স্বামী পরিত্যক্তা মেজো মেয়ে বেশিরভাগ সময়ই কুষ্টিয়ায় নানি বাড়িতে থাকেন। মাঝেমধ্যে বাবার বাড়ি জয়রামপুর বেড়াতে আসেন। স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার কুনজর পড়ে মেয়ের ওপর। রোববার সকালে বাড়িতে একা পেয়ে ভয়-ভীতি দেখিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন নিজের বাবা আবুল। পরে ঘটনাটি তার মাকে জানান মেয়েটি। ওই ঘটনায় রাতে আবুল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মেয়ে। পরে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
 
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গ্রেপ্তারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী ২০০৩-এর ৯-এর ১ ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নম্বর ৩। আজ সোমবার সকালে ভুক্তভোগী মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। আদালতে তোলা হবে গ্রেপ্তারকৃত আবুল হোসেনকে। একই সঙ্গে আদালতে মেয়েটির জবানবন্দি রেকর্ড করা হবে।

এমএসএম / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১