পূজা স্পেশাল নাড়ু
বছর ঘুরে আবারও চলে এলো দূর্গা পূজা। আর পূজা মানেই হরেক রকম মজাদার খাবার দাবার। তার মধ্যে অন্যতম নাড়ু। তাই আমাদের আজকের আয়োজন পূজা স্পেশাল নারিকেল নাড়ু।
নারিকেলের নাড়ু তৈরি করার জন্য দুইটি নারিকেল মিহি করে কুঁচি করে নিন। এরপর একটি পাত্রে সামান্য ঘি গরম করে কুড়ানো নারকেল, আধা কেজি চিনি এবং এক কাপ ঘন দুধ দিয়ে দিন। এর সাথে এক চা চামচ এলাচ এর গুড়া এবং কয়েক টুকরো দারুচিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে চুলায় হালকা আঁচে বসিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখুন যাতে নীচে লেগে না যায়। নাড়তে নাড়তে এক পর্যায় দেখবেন নরম এবং আঠালো হয়ে এসেছে। আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এবার হাতের তালুতে হালকা ঘি মেখে নারিকেলের এই মিশ্রণ নিয়ে ছোটো ছোটো গোল বল আকারে নাড়ু বানিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার এবং সুস্বাদু নাড়ু। পূজায় কোন ঝামেলা ছাড়া ঘরেই তৈরি করে নিতে পারেন এই নারিকেলের নাড়ু।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন