ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী যাচ্ছেন মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৪:৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একদিনের সরকারি সফরে রাজশাহী যাবেন। সোমবার (১২ সেপ্টেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে তার এ সফরসূচির কথা নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার সকাল পৌনে ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আকাশপথে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।  

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী এদিন সকাল সাড়ে ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সে ‘পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’র উদ্বোধন করবেন। পরে ‘মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সকাল পৌনে ১১টায় মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে অংশ নেবেন। তিনি বিকেল ৩টায় রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।  

এদিন সন্ধ্যায় মন্ত্রী আবারও ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন। 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১