জাতীয় ইভেন্টে বাকৃবির সাজ্জাদের স্বর্ণপদক জয়
শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সাংগঠনিক প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরাও কোনে ক্ষেত্রেই পিছিয়ে নেই। ক্রীড়া ক্ষেত্রে বাকৃবির অন্যতম সফল অ্যাথলেট সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। স্বপ্ন তার আকাশ ছোঁয়া। বিশ^বিদ্যালয়ের সেরা অ্যাথলেট হিসেবে যেমন তার খ্যাতি রয়েছে তেমনি দেশজুড়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অসংখ্য পুরস্কারও জিতেছেন তিনি।
সম্প্রতি ০৯ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২’ ম্যারাথন ও সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। সাজ্জাদ বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, দুইটি ইভেন্টে দেশের ১২৫ টি সরকারি ও বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ৭ হাজার জন অংশ নেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাজ্জাদকে স্বর্ণপদক পরিয়ে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
স্বর্ণপদক বিজয়ী সাজ্জাদ হোসেন বলেন, ওই ইভেন্টে সকল বিশ^বিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম হয়ে বিশ^বিদ্যালয়ের জন্য গোল্ড মেডেল অর্জন আমার জীবনের অন্যতম সেরা একটি মাইলফলক। এই অনুভূতি আসলে অন্যরকম এবং সেটির গুরুত্ব আরও বৃদ্ধি পায় যখন এই প্রথম কেউ বাকৃবির হয়ে এমন একটি ইভেন্টে গোল্ড মেডেল অর্জন করে এবং সেই ব্যক্তিটি আমি হয়েছি। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আগামী দিনে আমিসহ আমাদের বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিটি সেক্টরে নিজেদেও সেরাটা দিয়ে বিশ^বিদ্যালয়কে দেশ ও বিশ^ মঞ্চে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই ধরনের ইভেন্টে বিশ^বিদ্যালয় প্রশাসন আরও বেশি সহযোগিতা করবে বলে আমি আশা করছি।
গত দুই বছরে সারা দেশে প্রায় ২০টিরও অধিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাজ্জাদ। প্রতিটি ইভেন্টেই বরাবরের মতই চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এর মধ্যে ঢাকা হাফ ম্যারাথন-২০২০ ও ২০২১, বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২২, সিলেট হাফ ম্যারাথন-২০২১, বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতা-২০২২ ছিল উল্লেখযোগ্য।
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক