স্বাস্থ্যে যন্ত্রপাতি কেনার আগে টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিতে হব : প্রধানমন্ত্রী
স্বাস্থ্যখাতের উন্নয়ন ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি কেনার আগে সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক-এর সভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত হন একনেক চেয়ারপারসন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের একথা জানান।
একনেক সভায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স(ইনমাস) মিডফোর্ড, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল ও বগুড়ার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রকল্পের মোট ব্যয় ২১৪ কোটি ৭৯ লাখ টাকা। ২০২২ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে বলেন, স্বাস্থ্যখাতের যন্ত্রপাতি কেনার আগে প্রশিক্ষণ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। যাতে করে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতির সঠিক সেবা পায় জনগণ। মন্ত্রী বলেন, আমি চাকরি জীবনে যখন মাঠ পর্যায়ে ছিলাম তখন দেখেছি অনেকে স্বাস্থ্যের যন্ত্রপাতি খুলতেই পারে না। তবে কীভাবে মানুষ সঠিক সেবা পাবে?
‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পটি ৯৮ কোটি ৩৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। পুষ্টির চাহিদা মেটানো ও দারিদ্র দূর করতে সারাদেশে মাশরুম চাষ সম্প্রসারণ করবে সরকার। জুলাই ২০২২ হতে জুন ২০২৭ মেয়াদে এই উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশের ৬৪ জেলার যে সকল উপজেলায় মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে তেমন ১৬০টি উপজেলা ও ১৫টি মেট্রোপলিটন থানায় সম্ভাবনা আছে। মাশরুম একটি পুষ্টিকর ও সুস্বাদু খাবার, যা চাষের জন্য আবাদি জমির প্রয়োজন হয় না। বাংলাদেশের আবহাওয়া বছরজুড়ে এটি চাষের উপযোগী । হোটেল, রেস্টুরেন্ট এবং উচ্চবিত্ত জনগণের কাছে মাশরুমের পর্যাপ্ত চাহিদা রয়েছে। আগ্রহী উদ্যোক্তাদের মাশরুম চাষে সহযোগিতা করার লক্ষ্যে প্রকল্পটি গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
এই প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো জমি অনাবাদি না রেখে চাষাবাদ বাড়াতে হবে। জমির সর্বোত্তম ব্যবহার করতে হবে। প্রকল্প দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। আজকের সভায় ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মন্ত্রী বলেন, ৮ হাজার ৭৩৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মোট ৬টি প্রকল্পের মধ্যে সরকারের অর্থায়নে ৫ হাজার ৯২৯ কোটি ৩ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৮১০ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে।
প্রীতি / জামান
সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর
গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর : মির্জা ফখরুল
খামেনি হত্যার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ
বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা
পরাধীন, পরাভূত জাতির ভাগ্যাকাশে কবি নজরুলের আবির্ভাব আলোকবর্তিকার মতো
সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত
দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন: নিরাপদ স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ
মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা