বিএনপির যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত : ফখরুল
বিএনপি তার যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ভিত্তিতে এই রূপরেখা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল।
জ্যেষ্ঠ এ রাজনীতিক বলেন, নির্বাচনের পর আন্দোলনরত দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। এছাড়া দেশে সহিংসতা বন্ধ করার জন্য নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বর্তমান সরকারকে আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুলের দাবি, ‘হামলা করছে ক্ষমতাসীনরা। অথচ মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের নামে। পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। কিন্তু সরকার পুলিশকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্দোলন ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে বিশেষ কোনো আলোচনা করা হয়নি বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন