পূজার আগে দূর করুন ত্বকে ব্রনের সমস্যা
কোনো উৎসবের আমেজে হুট করে যেন উড়ে এসে জুড়ে বসে পিম্পল। আর এই কারণেই উৎসবের আমেজ যেন মাটি হয়ে যায়। সামনে পূজো, তাই যাদের ত্বকে রয়েছে ব্রনের সমস্যা তারা এখন থেকেই নেয়া শুরু করুন ত্বকের যত্ন।
ব্রনের হাত থেকে রক্ষা পেতে প্রথমত নিয়মিত মুখ পরিষ্কার রাখুন। বাহিরে থেকে এসে ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করবেন। চেষ্টা করবেন নিম জাতীয় ফেসওয়াশ ব্যবহার করার জন্য।
যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত এবং ব্রনের সমস্যা রয়েছে তারা এখন থেকে নিয়মিত ত্বকে ব্যবহার করতে পারেন নিমের ফেস প্যাক। সেজন্য নিম পাতা বেটে অথবা ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নিতে পারেন। যা ত্বককে ব্রনের সমস্যার হাত থেকে রক্ষা করবে।
প্রতিদিন নিয়মিত ৩-৪ লিটার পানি পান করুন। এতে করে ত্বক ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্ত থাকবে এবং ত্বক থাকবে ব্রন মুক্ত।
ব্রন নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বরফ। তাই পূজার আগে প্রতিদিন মুখে এক টুকরো করে বরফ ঘষুন। এতে ব্রনের সমস্যা অনেক দূরে থাকে এবং ত্বক হয়ে ওঠবে সতেজ।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল ব্রনের উপরে দিয়ে ঘুমান। এতে করি খুব জলদি ব্রন সেরে যাবে। এছাড়া ব্রনের দাগ দূর করতেও বেশ সহায়ক অ্যালোভেরা জেল।
এছাড়া খাবার দারারে যথেষ্ট খেয়াল রাখুন। স্বাস্থ্যসম্মত খাবার প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করুন। অতিরিক্ত তেল যুক্ত খাবার এবং চিনি খাওয়া পরিহার করুন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন