ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ব্রিটেনের রানির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ২:৫৪

সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের জানান, ব্রিটিশ রানি এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেন প্রধানমন্ত্রী।

শোক বইয়ে স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ হাইকমিশনে রানি এলিজাবেথের ছবিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

শোক বইতে সই করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন (Robert Chatterton Dickson) এর সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের স্মৃতিচারণ করেন।

ব্রিটিশ হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গেলেন।

রানির প্রতি সম্মান দেখানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ। 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১