ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাল নিয়ে জালিয়াতি বন্ধে আইন হচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ১০:১৬

মোটা চাল মেশিনে ছাঁটাইয়ের মাধ্যমে চিকন করা বন্ধ হবে। পাশাপাশি চালের নাম পরিবর্তন করে বিক্রিরও সুযোগ দেয়া হবে না। এসব জালিয়াতি বন্ধে এবং পরিকল্পানা বাস্তবায়নে আইন করা হচ্ছে বলে জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে যোগ দিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার  চালের বাজার পরিস্থিতি এবং এ খাতের সিন্ডিকেট বাণিজ্য নিয়ে কথা বলেন। এ সময় চালের বাজার নিয়ন্ত্রণে তিন স্তরের মূল্যসংক্রান্ত তথ্য ওয়েবসাইটে দেয়ার কথাও জানান মন্ত্রী।

মোটা চাল মেশিনের মাধ্যমে চিকন করে নতুন নামে বিক্রি বন্ধে আইন হচ্ছে। এর ফলে তথাকথিত মেনিকেটসহ আরো বিভিন্ন নামের যেসব চাল বাজারে চলছে, সেগুলো আর থাকবে না বলে জানান খাদ্যমন্ত্রী।

বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা কারসাজি করে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়ে দিচ্ছে। তবে দেশে খাদ্যের কোনও ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা হচ্ছে। চালের দাম নিয়ন্ত্রণে ওয়েবসাইটে প্রতিদিন দাম আপডেট রাখার একটি পরিকল্পনাও গ্রহন করতে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

অক্টোবরের শুরু থেকে সব জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় ওএমএস ডিলারদের কাছে প্রতিদিন ২ টন করে আটা দেয়া হবে বলে ঘোষণা দেন খাদ্যমন্ত্রী। তাতে খাদ্যপণ্যের বাজার ‘অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

জামান / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১