রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গিয়ে রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়া, সেখানে রাখা শোক বইয়ে সই করেন।
প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এদিকে, হাইকমিশনে এসে শোক জানানোর জন্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় আওয়ামী লীগ প্রতিনিধিদল রানিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাইকমিশনারকে অবহিত করে।
কর্নেল ফারুক খান বলেন, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্ব চির অটুট থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ