স্বাস্থ্য সেবায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য সেবায় আমাদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানুষ যেন ঠিকমতো সেবা পায়, সে লক্ষ্যে আমরা নানা পদক্ষেপ নিয়েছি, যার সুফল অল্প কিছু দিনের মধ্যেই আমাদের সামনে প্রতীয়মান হবে।
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সেবায় আমাদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক স্থাপন করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছি। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, কিডনি ইনস্টিটিউটসহ অসংখ্য ইনস্টিটিউট করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হাসপাতালগুলোতে নতুন করে ৪০ হাজার শয্যা বেড়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগে নতুন করে ৭ হাজার সিট বেড়েছে। আমরা শতভাগ ওষুধে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চতর শিক্ষায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যার মধ্যে রয়েছে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, যা আগে ছিল না। প্রায় ২৫টি মেডিকেল কলেজ হাসপাতাল সরকারি খাতে স্থাপন করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী বিশ্বে রোল মডেল। সব দেশে প্রশংসা করে। দেশে বর্তমানে করোনায় মৃত্যু নেই বললেই চলে। তবে সংক্রমণের হার এখনও কিছুটা রয়েছে। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান দখল করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা তাকে এজন্যই অভিনন্দন জানাই। একই সফলতা করোনা টিকা কার্যক্রমে তিনি পেয়েছেন। এ পর্যন্ত প্রায় ৩০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ