ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কল্যাণরাষ্ট্র গঠন করতে চায় সরকার : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ৩:৪৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকার মানবিক রাষ্ট্র গঠন করার পাশাপাশি একটি সামাজিক কল্যাণরাষ্ট্রও গঠন করতে চায়। আমরা ভবিষ্যৎ পথচলায় দেশকে একটি সামাজিক কল্যাণকর রাষ্ট্র করতে চাই। এ লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।’

বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ হলে গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ড. কাজী খালীকুজ্জামান আহমদের বর্নাঢ্য কর্মজীবনের ওপর রচিত ‘তারুণ্যে উদ্দীপ্ত বরেণ্য প্রবীণ বিদগ্ধজন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই একটি উন্নত রাষ্ট্র এবং একই সঙ্গে একটি মানবিক রাষ্ট্র। আর এই মানবিক রাষ্ট্র হতে হলে মানবিকতার বিকাশ দরকার। তাই নতুন প্রজন্মের কাছে এই বিষয় গুলো তুলে ধরা প্রয়োজন।' তিনি বলেন, 'সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে গুণী মানুষদের সম্মান করতে হয়। যে সমাজ গুণী মানুষের শ্রদ্ধা করে না সে সমাজে গুণী মানুষ তৈরি হয় না।'

রাষ্ট্রের মানবিক হওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘উন্নত রাষ্ট্র কি পাশ্চাত্যকে অন্ধ অনুকরণের মাধ্যমেই হবে? কেউ বয়ষ্ক হয়ে গেলে তার ঠিকানা হবে বৃদ্ধাশ্রমে। এটিই যেন নিয়তি। সমাজ তা মেনে নিয়েছে। এটি সমাজের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা কি এমনি একটি উন্নত রাষ্ট্র চাই! আমি অন্তত চাই না।’

সমাজ পরিবর্তনের পেছনে তরুণ প্রজন্মের কী করণীয় তা উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, ‘নতুন প্রজন্ম যদি গুরুজনদের সম্মান না করে, আর পিতা-মাতাকে বোঝা মনে করে, তাহলে তো মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাই এদের নিয়ে আমাদের ভাবতে হবে। মানুষ ও রাজনীতিবিদরা যেন এগুলো নিয়ে চিন্তা করে। আমি জানি এই কথায় সমাজ পরিবর্তন হবে না। কিন্তু মানুষকে ভাবাবে। সবাই যদি ভাবে তাহলে আসলে পরিবর্তন হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো আবদুল করিম। বক্তব্য রাখেন অধ্যাপক শফি আহমদ, প্রফেসর শেখ ইকরামূল কবির, মো. জামাল হোসেন, সোহরাব হাসান, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুর কাদের, অধ্যাপক ড. নাজমা বেগম প্রমুখ।

প্রীতি / প্রীতি

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক