পূজা স্পেশাল সবজির লাবড়া
বছর ঘুরে আবারও চলে এলো শারদীয় দুর্গা পূজা। পূজো মানেই হরেক রকমের খাবারের আয়োজন। তাই আমাদের আজকের আয়োজন পূজা স্পেশাল সবজির লাবড়া। আসুন জেনে নেয়া যাক এর প্রস্তুত প্রণালি
সবজির লাবড়া তৈরি করার জন্য প্রয়োজন নানান রকম সবজি। সেজন্য বেঁছে নিতে পারেন আলু,বেগুন, পেঁপে, বরবটি, শিম, পটল, ফুলকপি, গাজর। সব সবজি মিলিয়ে আধা কেজি পরিমাণ নিয়ে নিন। এরপর সবজি গুলো কেটে ভাল করে ধুয়ে নিন।
এখন একটি কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে নাড়তে থাকুন। পাঁচফোড়ন বাদামি হয়ে এলে এর মাঝে সবজিগুলো দিয়ে দিন। সাথে এক চা চামচ করে হলুদ ও মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। স্বাদমতো লবণ দিন। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে সবজি সেদ্ধ হতে দিন। রান্না করা হয়ে গেলে সবজির উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।
ব্যস তৈরি হয়ে গেলো মজাদার এবং সুস্বাদু পূজা স্পেশাল সবজির লাবড়া।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত