ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিবিএএ গঠনে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২২ দুপুর ২:৫০

বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য জনসম্পৃক্তির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতির একটি কার্যকর মাধ্যম হিসেবে কানাডা বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিবিএএ) গঠনকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিবিএএ-এর নির্বাহী পরিষদের (এক্সকো) সভাপতি খোরশেদ খাস্তগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিবিএএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি) তৌফিক হাসান, মন্ত্রণালয়ের মহাপরিচালক (পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়) এমদাদুল ইসলাম চৌধুরী এবং সিবিএএর সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ এজাজ মোহাম্মদ, এক্সকো সদস্য কাজী মঈনুর রহমান এবং এহতেশাম জিলহান বিন সেলিম।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাতে একটি অনন্য প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও কানাডার হাইকমিশনাররা প্রয়োজনমত নির্দেশনা দিয়ে এক্সকো’র কো-চেয়ার হিসেবে কাজ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং ডিজিকে (পাবলিক ডিপ্লোমেসি) সিবিএএ’র সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন যাতে এই ধরনের একটি পূর্ণ সম্ভাবনাময় প্ল্যাটফর্মের জন্য পারস্পরিক যথোপযুক্ত উদ্যোগ নেওয়া হয়।

প্রেসিডেন্টের নেতৃত্বে এক্সকো প্রতিনিধিদল পরে বাংলাদেশে নিযুক্ত কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকোলস এবং বাংলাদেশের সিনিয়র সচিব (বাণিজ্য) তপন কান্তি ঘোষের সঙ্গে সৌজন্য আলোচনা করেন। সিবিএএ এক্সকো’র অনারারি কো-চেয়ার হাইকমিশনার নিকোলসও সিবিএএ গঠনকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশে তার মেয়াদকালে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জয়েন্ট স্টক কোম্পানির সঙ্গে সিবিএএ-কে অন্তর্ভুক্ত করার জন্য এক্সকো প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়ে, সিনিয়র সচিব (বাণিজ্য) তপন ঘোষ সিবিএএ’র সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাছাড়া এ প্লাটফর্মের কার্যকর ব্যবহারে সব ধরণের সমর্থনের আশ্বাস দেন যাতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো উন্নত হয়।

সিবিএএ কানাডাকে মানসম্পন্ন শিক্ষার জন্য পছন্দের গন্তব্য হিসেবে আরও বেশি প্রচার করার লক্ষ্যে একটি শেয়ার্ড কমিউনিটি তৈরি করতে মানুষের সাথে যোগাযোগের জন্য আরো বেশি লোককে উৎসাহিত করতে চায়। একই সঙ্গে শিল্প এবং সংস্কৃতি প্রচার, অর্থনৈতিক, বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করার জন্য আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক ইভেন্টের আয়োজন, জ্ঞান অর্থনীতির জন্য নতুন এবং উদ্ভাবনী অংশীদারিত্ব- ব্যবসায়িক সুযোগ তৈরি সামাজিক উন্নয়ন প্রকল্প গ্রহণ ইত্যাদি নিয়ে সংগঠনটি কাজ করবে।

সিবিএএ এক্সকো প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় অবস্থানরত কানাডার হাই কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে ইনকর্পোরেশন চলাকালীন সব ধরনের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানায়। বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে উচ্চ আশাবাদ ও সহযোগিতামূলক প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণে প্রস্তুত রয়েছে সিবিএএ। 

প্রীতি / প্রীতি

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার

আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন

শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক