একটি গ্লাসভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত : দোরাইস্বামী
ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সবার ভালোবাসা আর সন্তুষ্টি নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছি। যতদিন বাংলাদেশে দায়িত্ব পালন করছেন, ভালোবাসা আর সন্তুষ্টির মধ্যদিয়ে কাজ করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) রাতে রাজধানীর বারিধারাস্থ ভারতীয় হাইকমিশন চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে বিদায়ী হাইকমিশনের নিমন্ত্রণে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
এ সময় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশ যেন একই পরিবার, এক পরিবারের দুই সদস্য। আমাদের দুই দেশের সম্পর্ক আত্মার। আমরা একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসি। বর্তামানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে উঁচুতে।
হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশ অসাধারণ একটি দেশ। বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে কখনও ভুলবে না। দুদেশের মানুষের মধ্যে যে ভালোবাস, তা চিরদিনের। একটি গ্লাসভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত। ওই গ্লাসের পানি কখনো ভাগ করা যাবে না। মিলেমিশে একাকার। আমাদের বন্ধনটুকুও ঠিক এমনই।
অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ