ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে হাসিমুখের উপহার বিতরণ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২২ দুপুর ১১:৪৯
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। ‘ঐকতান’ নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহে অবস্থিত ‘লার্স’-এর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ওই উপহারসামগ্রী বিতরণ করা হয় ।
 
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করেন বাকৃবি স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের সদস্যরা।
 
জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবার উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে প্রতিষ্ঠিত হয় লার্স। ওই লার্সের বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ শিশুর মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। তাদের চাহিদা অনুসারেই বিভিন্ন ধরনের উপকরণ (মেকাপ বক্স, খেলনাসামগ্রী এবং ড্রইংসামগ্রী) দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে ওই সব শিশু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং হাসিমুখের সদস্যদের জন্য নিজেদের তৈরি  উপহারসামগ্রী (লার্স মোমবাতি, ড্রইং কার্ড, ব্রুসার, বুকমার্ক) প্রদান করে।
 
গত ১৭ জুন বাকৃবির কৃষি অনুষদ করিডরে প্রায় ১৮ ধরনের ফলের সমাহার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ ফল উৎসবের আয়োজন করে। হাসিমুখের ফল উৎসব থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে উপহার প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারির সভাপতিত্বে এবং মো. সামী-উস-সাদাত সিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিন, জার্মপ্লাজম সেন্টরের অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মো. মোক্তার হোসেন, অধ্যাপক ড. পারভেজ আনোয়ার এবং অধ্যাপক ড. আফরিনা মুস্তারি। এছাড়া হাসিমুখের  অর্ধশতাধিক সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত