ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চিকিৎসার অভাবে মারা গেলেন চিত্রনায়িকা সিলভী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৭-২০২১ দুপুর ১২:৪৭

ঢাকাই সিনেমা নায়িকা সিলভি আজমী চাঁদনী মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলভি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ।

তিনি জানান, অনেক দিন ধরে থাইরয়েড সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন সিলভি। আর্থিক টানাপোড়েনও পড়েছিলেন তিনি। অভাবের কারণে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। ঢাকার হেলথ কেয়ারে ভর্তি ছিলেন অনেক দিন। এরপর তিনি বগুড়ায় যান এবং সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

সিলভি সিনেমা জগতে আসেন ২০০৭ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। চলচ্চিত্রে তার অভিষেক হয় শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ সিনেমার মাধ্যমে।  সেখানে শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ২০১০ সালে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় ইমনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভি। তবে এ সময় তিনি চাঁদনী নামে পরিচিত হন।

এছাড়াও নাজিমুদ্দিন চেয়ারম্যানের প্রযোজনায় ৬টি সিনেমা করেছেন তিনি। মান্নান গাজীপুরী পরিচালিত একটি ছবিতেও দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ২০১১ সালে কক্সবাজারের এক হোটেল থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন সিলভি। এ সময় তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক জিএম সারওয়ারসহ আরও ছয়জন ছিলেন। এ কারণে তারা বেশ দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ২০১৪ সালের ১৫ আগস্ট সিলভি জামিনে মুক্তি পান। ২০১২ সালে 'বাংলা ভাই' সিনেমার মাধ্যমে তিনি আবারও ফিরে আসেন।

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী