কুমড়ার পায়েস
কারও জন্মদিন হোক কিংবা কোনও শুভ অনুষ্ঠান— বাঙালি বাড়িতে পায়েস না হলে ঠিক চলে না। পায়েস খেতে ভালবাসেন না, এমন মানুষ হাতে গোনা। কত ধরনের পায়েস খেয়েছেন আপনি? চালের পায়েস, সুজির পায়েস এমনকি, ছানার পায়েসও খেয়ে থাকবেন কখনও। কিন্তু কুমড়ার পায়েস খেয়েছেন কি?
কুমড়া দিয়ে পায়েস বানিয়ে দেখুন তো বাড়ির খুদেরা ধরতে পারে কিনা! নতুন ধরনের এই পায়েস চেখে দেখুন, বেশ লাগবে! রইল রেসিপি।
উপকরণ
দুধ: ১ লিটার
ঘি: ২ চামচ
কুমড়া (টুকরো করে কাটা): ৫০০ গ্রাম
কেশর: ১ চিমটি
এলাচ গুঁড়া: আধ চা চামচ
চিনি: ১৫০ গ্রাম
কনডেন্সড মিল্ক: ৫ চামচ
পেস্তা ও কাঠবাদাম কুচি: ২ চামচ
প্রণালী
একটি সস্প্যানে ঘি গরম করে টুকরো করে কেটে রাখা কুমড়াগুলি ভাল করে ভেজে নিন। কুমড়ার কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে কুমড়াগুলি সেদ্ধ হতে নিন। মিনিট দশেক পর ঢাকা খুলে ভাল করে কুমড়াগুলি ঘেটে নিন। দুধ ঘন হয়ে এলে কেশর ও এলাচ গুঁড়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এর পর চিনি দিয়ে নাড়াচড়া করুন। মিশ্রণ ঘন হয়ে এলে কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। আলাদা আলাদা পাত্রে পায়েস ঢেলে উপর থেকে পেস্তা ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঘণ্টা খানেক পর পরিবেশন করুন কুমড়ার পায়েস!
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে