চীন পাকিস্তান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে চায় চীন
সমরকন্দের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাক্ষাতে সি চিন পিং বলেন, চীন ও পাকিস্তান হচ্ছে সুপ্রতিবেশী দেশ, দু’দেশের লক্ষ্য সংযুক্ত হচ্ছে। দু’দেশ একযোগে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে পরস্পরকে সাহায্য করছে। আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক-না-কেন, চীন ও পাকিস্তান পরস্পরের বিশ্বস্ত অংশীদার।
দু’দেশের সার্বক্ষণিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেওয়া এবং নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন পাকিস্তান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে চায় চীন।
প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, দু’পক্ষের উচিত পরস্পরকে অব্যাহত সমর্থন দেওয়া এবং উন্নয়ন কৌশলের সংযোগ আরো গভীরতর করা। তিনি জানান, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের যৌথ কমিটির ভূমিকা সুষ্ঠুভাবে পালন করা উচিত, যাতে বড় আকারের প্রকল্পের সুষ্ঠু নির্মাণ ও পরিচালনা নিশ্চিত করা যায়। কৃষি ও প্রযুক্তি খাতসহ নানা খাতে দু’দেশের সহযোগিতা বাড়ানো উচিত। এতে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের নতুন প্রাণশক্তি যুক্ত হবে।
তিনি আরও জানান, চীন আশা করে পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিক ও চীনা প্রতিষ্ঠান এবং তাদের বৈধ স্বার্থ নিশ্চিত করবে ইসলামাবাদ।
এ ছাড়া জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থাসহ বহুপাক্ষিক কাঠামোতে দু’পক্ষের যোগাযোগ ও সমন্বয় জোরদার করার আহ্বানও জানান তিনি। দু’দেশের সংশ্লিষ্ট বিভাগ রেলপথ ও ই-কমার্সসহ নানা খাতে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।সূত্র: সিএমজি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
Link Copied