করোনা নিয়ে গুজবে কান দেবেন না : জয়
বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। এ সময় করোনা নিয়ে কোনো গুজবে কান না দেয়ার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাসের সতর্কতাবিষয়ক এ পোস্টে সজীব ওয়াজেদ জয় স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত বিষয়াদিও তুলে ধরেন।
কোনো তথ্য শুনে বিশ্বাস করার আগে যাচাই করুন- উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনের নাম্বারগুলো দেন। সজীব ওয়াজেদ জানিয়েছেন, জাতীয় তথ্যসেবা :৩৩৩, স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩, আইইডিসিআর-১০৬৫৫।
এছাড়া তিনি আরো কিছু হটলাইন নম্বর ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫ উল্লেখ করেন।
জামান / জামান
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন
ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু আজ থেকে
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
মন্ত্রিপরিষদ পুনর্বণ্টনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন
রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন হুমায়ুন কবির ও শামীম কায়সার
মন্ত্রী হিসেবে শপথ নিলেন মঈন খান, মিল্লাত, পার্থ ও সাচিং প্রু
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চার সদস্য, রাতে হতে পারে শপথ
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি