ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপি নেতাদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করলেন জাপানের রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২২ দুপুর ১:১৮

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করতে সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন। গতকাল বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় নেতারা আহত হয়েছেন- এ বিষয়ে জাপান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, না এটা দ্বিপাক্ষিক, বাংলাদেশ জাপানের সম্পর্ক দীর্ঘদিনের।

তিনি বলেন, জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার। আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশের রাজনৈতিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন