দিল্লি ফিরে গেলেন বিক্রম দোরাইস্বামী
বাংলাদেশে ভারতের হাইকমিশনে দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে গেলেন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। হাইকমিশনার পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় রোববার (১৮ সেপ্টেম্বর) তিনি ঢাকা ছেড়ে যান।
বিদায়ের প্রাক্কালে নিজের টুইটার অ্যাকাউন্টে ‘বিদায় ভারতীয় হাইকমিশন টিম ঢাকা’ বলে একটি পোস্ট দেন দোরাইস্বামী।
বিদায় নেয়ার আগের দিন শনিবার (১৭ সেপ্টেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। তার আগে তিনি গুরুদুয়ারা নানকশাহী ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন।
তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎও করেছিলেন।
২০২০ সালের অক্টোবরের শুরুর দিকে হাইকমিশনার হয়ে ঢাকায় আসেন দোরাইস্বামী। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, ঢাকায় দায়িত্ব পালন শেষে বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। আর তার স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে আসছেন প্রণয় কুমার ভার্মা। তিনি এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
জামান / জামান
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ