জবির প্রধান ফটকের সামনে বাসচাপায় নিহত ১, আহত ২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চলন্ত রিকসাকে পেছন থেকে চাপা দিয়েছে সাভার পরিবহনের একটি বাস। এতে এক রিকসাযাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং রিকসাচালক ও এক পথচারী গুরতর আহত হন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মোড়ে বাঁক নেয়ার সময় একটি রিকসাকে চাঁপা দেয়। এতে রিকসার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং রিকসাচালক ও এক পথচারী গুরুতর আহত হয়। আহত দুইজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনাস্থলে দেখা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের বিপরীতে মার্কেটের ফটকে বাসটি তুলে দেয়ায় ফটকটি ও একটি দোকান ভেঙে যায়। এছাড়াও রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে যায়। দূর্ঘটনার বেশ কিছুক্ষণ রাস্তাটি বন্ধ ছিলো এবং এতে সদরঘাট এলাকায় যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে সূত্রাপুর থানায় নিয়ে যায়।
জানা যায়, আহত পথচারীটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী। তার নাম আকাশ দাশ। আহত অবস্থায় তাকে ন্যাশনাল মেডিকেল করেজ হাসপাতাল থেকে মাথার পেছনে ৬টি সেলাই দেয়া হয়েছে। তিনি পিঠে এবং ঘাড়ে মারাত্মকভাবে আহত হন।
একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) এর ওয়ার্ড মাস্টার মো. সাজ্জাদ মিয়া। তিনি জানান, বাস রিকসার দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার বাড়ি টুঙ্গিপাড়া। তিনি মুন্সিগঞ্জে থাকতেন। তবে তার নাম জানা যায় নি। তার বাড়িতে খবর দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো. হাসান মিয়া জানান, আমরা বাসটি জব্দ করে থানায় এনেছি। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied